ব্ল্যাক হ্যাটে `চোখ স্ক্যান' নিরাপত্তা ব্যবস্থাকেও ধোঁকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরাপত্তা ব্যবস্থা হিসেবে আইরিশ বা চোখের মনি স্ক্যান করাটাকে নিরাপদ বলে ভাবছিলেন গবেষকেরা। তবে ২৬ জুলাই লাস ভেগাসে অনুষ্ঠিত `ব্ল্যাক হ্যাট' সম্মেলনে গবেষকেরা চোখের মনি স্ক্যান পদ্ধতিটিকেও ধঁোকা দেওয়ার পদ্ধতি দেখিয়েছেন। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি।স্পেনের অটোনোমা বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা জানিয়েছেন, হ্যাকাররা মানুষের চোখের মণি স্ক্যান করে রাখা তথ্যভাণ্ডার বা ডেটাবেজ হ্যাক করে সেখান থেকে তথ্য নিয়ে চোখের মনির প্রতিলিপি তৈরি করতে পারে। এই আইরিশ কোড পদ্ধতির মাধ্যমে আইরিস স্ক্যানিং নিরাপত্তা ব্যবস্থাকে ধোঁকা দেওয়া সম্ভব। ব্ল্যাক হ্যাট সম্মেলনে গবেষকেরা আইরিশ স্ক্যানিং পদ্ধতির এই দুর্বলতা তুলে ধরায় বায়োমেট্রিক নিরাপত্তা ব্যবস্থা হিসেবে সবচেয়ে নিরাপদ পদ্ধতিটি নিয়ে সংশয় তৈরি হয়েছে। লাস ভেগাসে অনুষ্ঠিত বাত্সরিক ব্ল্যাক হ্যাট নিরাপত্তা সম্মেলনে পশ্চিম ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক জাভিয়ের গালবেলি ও তার দল হ্যাক করা তথ্য থেকে মণির সিনথেটিক ছবি মুদ্রণ করেন। গবেষক গালবেলি জানিয়েছেন, পরীক্ষা করে দেখা গেছে আইরিশ স্ক্যানার মেশিন সিনথেটিক ছবিটির কারসাজি শতকরা ৮০ ভাগ ক্ষেত্রেই ধরতে ব্যর্থ হয়েছে।